
বাবলু দেব নাথ
পিঠাপিঠি বয়সের ভাইবোনদের সম্পর্কের মতো এত মধুর সম্পর্ক হয়তো পৃথিবীতে খুব কমই আছে। এরা সবসময় একে অপরের পিছনে লেগে থাকে। এদের আচরণ দেখলে মনে হয় এদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক। কিন্তু মুদ্রার অপর পিঠের চিত্র সম্পূর্ণ ভিন্ন। যতই এরা একে অপরের পিছনে লেগে থাকুক এদের মধ্যে পরস্পরের জন্য ভালোবাসা অপরিসীম। এরা একই সাথে পরস্পরের চক্ষুশূল এবং কলিজার টুকরা। নিজেদের মধ্যে যতই মারামারি, চুলোচুলি থাকুক না কেন, ভুলক্রমেও যদি অন্য কোন ব্যক্তি ভাইটির বা বোনটির পিছনে লাগতে গিয়েছে কি অপরজন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে কাল বিলম্ব করবে না। তেমনই দুই ভাইবোন দালবীর এবং সারবজিতের বাস ছিল পাঞ্জাবের সীমান্তবর্তী ছোট এক গ্রামে। ছোট ভাই সারবজিতকে ঘিরেই দালবীরের পৃথিবী। বিপদে আপদে সবসময় বুকে আগলে রাখতো তাকে। ভাইয়ের জন্য নিজের স্বামী-সংসার পর্যন্ত নির্দ্বিধায় ত্যাগ করেছিল। সারবজিতের জন্য দালবীর যতটুকু তার বোন তারচেয়ে বেশি মা। কিন্তু ২৮/০৮/১৯৯০ দিনটি তাদের জীবনকে পুরোপুরি পাল্টে দিয়েছিল। ভাইকে ক্ষেতের কাজে পাঠিয়ে দালবীর নিজের কাজে চলে গিয়েছিল। কিন্তু ফিরে দেখেন সারবজিত ক্ষেতে না গিয়ে কুস্তি লড়ছে। শাস্তিস্বরূপ সারবজিতকে বাড়ি ঢুকতে দেয়া হল না। বাড়ির দরজায় দাঁড়িয়ে অনেক চেষ্টা করেও বোনকে রাজি করাতে পারলো না সারবজিত। আজ তাকে বাড়ির বাইরেই থাকতে হবে। উপায়ন্তর না দেখে বন্ধুর আহবানে সাড়া দিয়ে সারবজিত চলে গেল মদ গিলতে আর সেটাই যে তার জীবনের সবচে বড় ভুল ছিল তা বুঝতে বেশি সময় লাগলো না। মদের নেশায় বুদ হয়ে বাড়ি ফিরতে গিয়ে সে পৌঁছে গেল পাকিস্তান। সীমান্তরক্ষীরা গুপ্তচর সন্দেহে ধরে নিয়ে গেলো সারবজিত। এদিকে দালবীর তার ভাইকে খুঁজে খুঁজে হয়রান। কোথায় হারিয়ে গেছে সারবজিত তার সুক্ষ্মতম ধারণাও কারো ছিল না। এভাবে কেটে গেল আটটি মাস। ভাইয়ের আশা যখন একরকম ছেড়েই দিয়েছিল তখন পাকিস্তান থেকে চিঠি আসলো দালবীরের কাছে। হ্যাঁ, সারবজিতের চিঠি। সবকিছু দিনের আলোর মত পরিষ্কার হয়ে গেল দালবীরের কাছে। মনস্থির করলো দালবীর। তার ভাইকে ছাড়িয়ে আনতে হবে। হোক না সে পাকিস্তানি কারাগারে বন্দি। ভাইয়ের জন্য প্রয়োজনে সে দুনিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। কিন্তু দালবীর কি পেরেছিল ভাইকে ফিরিয়ে আনতে? জানতে হলে দেখতে হবে “Sarbjit”।
.
সারবজিতের ভূমিকায় রনদীপ হুডার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। এই মুভির জন্য রনদীপের বডি ট্রান্সফরমেশন প্রকৃতপক্ষেই কমেন্ডেবল ছিল। দালবীরের চরিত্রে ঐশ্বরিয়া যেন সেই পুরোনো ঝলক ছড়াচ্ছিলেন। এছাড়াও সারবজিতের স্ত্রীর ভূমিকার রিচা চাড্ডার অভিনয় প্রশংসার দাবী রাখে। যদিও মুভির গল্প কিছুটা ধীরে এগিয়েছে তথাপি সবমিলিয়ে “Sarbjit” গুণমান বিচারে দর্শনীয় একটি মুভি।
.
সারবজিতের ভূমিকায় রনদীপ হুডার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। এই মুভির জন্য রনদীপের বডি ট্রান্সফরমেশন প্রকৃতপক্ষেই কমেন্ডেবল ছিল। দালবীরের চরিত্রে ঐশ্বরিয়া যেন সেই পুরোনো ঝলক ছড়াচ্ছিলেন। এছাড়াও সারবজিতের স্ত্রীর ভূমিকার রিচা চাড্ডার অভিনয় প্রশংসার দাবী রাখে। যদিও মুভির গল্প কিছুটা ধীরে এগিয়েছে তথাপি সবমিলিয়ে “Sarbjit” গুণমান বিচারে দর্শনীয় একটি মুভি।
No comments:
Post a Comment