Monday, February 12, 2018

কুড়িগ্রামে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স অনুর্ধ-১৬



কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে জাতীয় স্কুল ক্রিকেট
প্রতিযোগিতায়
বিজয়ী কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা
কুড়িগ্রামে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স অনুর্ধ-১৬ জাতীয় স্কুল ক্রিকেট
প্রতিযোগিতায় শনিবারের খেলায় কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা ১৪০
রানে এম.এ ছাত্তার আদর্শ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেছে। বিজয়ী দল টসে
জিতে নির্ধারিত ৫০ ওভারের খেলায় ৪৭ দশমিক ২ বলে সবকটি উইকেট হারিয়ে
২১১ রান সংগ্রহ করে। জবাবে এম.এ ছাত্তার আদর্শ উচ্চ বিদ্যালয় ১৮ দশমিক ৫ বলে
৭১ রানে গুটিয়ে যায়। বিজয়ী দলের পক্ষে সৌগত সর্বোচ্চ ৪৫ রান সংগ্রহ করে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার
আয়োজনে প্রতিযোগিতায় ৮টি স্কুল প্রতিদ্বন্দ্বিতা করছে।

Sunday, February 11, 2018

পিঠাপিঠি বয়সের ভাইবোনদের সম্পর্কের মতো এত মধুর সম্পর্ক হয়তো পৃথিবীতে খুব কমই আছে।



বাবলু দেব নাথ
পিঠাপিঠি বয়সের ভাইবোনদের সম্পর্কের মতো এত মধুর সম্পর্ক হয়তো পৃথিবীতে খুব কমই আছে। এরা সবসময় একে অপরের পিছনে লেগে থাকে। এদের আচরণ দেখলে মনে হয় এদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক। কিন্তু মুদ্রার অপর পিঠের চিত্র সম্পূর্ণ ভিন্ন। যতই এরা একে অপরের পিছনে লেগে থাকুক এদের মধ্যে পরস্পরের জন্য ভালোবাসা অপরিসীম। এরা একই সাথে পরস্পরের চক্ষুশূল এবং কলিজার টুকরা। নিজেদের মধ্যে যতই মারামারি, চুলোচুলি থাকুক না কেন, ভুলক্রমেও যদি অন্য কোন ব্যক্তি ভাইটির বা বোনটির পিছনে লাগতে গিয়েছে কি অপরজন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে কাল বিলম্ব করবে না। তেমনই দুই ভাইবোন দালবীর এবং সারবজিতের বাস ছিল পাঞ্জাবের সীমান্তবর্তী ছোট এক গ্রামে। ছোট ভাই সারবজিতকে ঘিরেই দালবীরের পৃথিবী। বিপদে আপদে সবসময় বুকে আগলে রাখতো তাকে। ভাইয়ের জন্য নিজের স্বামী-সংসার পর্যন্ত নির্দ্বিধায় ত্যাগ করেছিল। সারবজিতের জন্য দালবীর যতটুকু তার বোন তারচেয়ে বেশি মা। কিন্তু ২৮/০৮/১৯৯০ দিনটি তাদের জীবনকে পুরোপুরি পাল্টে দিয়েছিল। ভাইকে ক্ষেতের কাজে পাঠিয়ে দালবীর নিজের কাজে চলে গিয়েছিল। কিন্তু ফিরে দেখেন সারবজিত ক্ষেতে না গিয়ে কুস্তি লড়ছে। শাস্তিস্বরূপ সারবজিতকে বাড়ি ঢুকতে দেয়া হল না। বাড়ির দরজায় দাঁড়িয়ে অনেক চেষ্টা করেও বোনকে রাজি করাতে পারলো না সারবজিত। আজ তাকে বাড়ির বাইরেই থাকতে হবে। উপায়ন্তর না দেখে বন্ধুর আহবানে সাড়া দিয়ে সারবজিত চলে গেল মদ গিলতে আর সেটাই যে তার জীবনের সবচে বড় ভুল ছিল তা বুঝতে বেশি সময় লাগলো না। মদের নেশায় বুদ হয়ে বাড়ি ফিরতে গিয়ে সে পৌঁছে গেল পাকিস্তান। সীমান্তরক্ষীরা গুপ্তচর সন্দেহে ধরে নিয়ে গেলো সারবজিত। এদিকে দালবীর তার ভাইকে খুঁজে খুঁজে হয়রান। কোথায় হারিয়ে গেছে সারবজিত তার সুক্ষ্মতম ধারণাও কারো ছিল না। এভাবে কেটে গেল আটটি মাস। ভাইয়ের আশা যখন একরকম ছেড়েই দিয়েছিল তখন পাকিস্তান থেকে চিঠি আসলো দালবীরের কাছে। হ্যাঁ, সারবজিতের চিঠি। সবকিছু দিনের আলোর মত পরিষ্কার হয়ে গেল দালবীরের কাছে। মনস্থির করলো দালবীর। তার ভাইকে ছাড়িয়ে আনতে হবে। হোক না সে পাকিস্তানি কারাগারে বন্দি। ভাইয়ের জন্য প্রয়োজনে সে দুনিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। কিন্তু দালবীর কি পেরেছিল ভাইকে ফিরিয়ে আনতে? জানতে হলে দেখতে হবে “Sarbjit”।
.
সারবজিতের ভূমিকায় রনদীপ হুডার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। এই মুভির জন্য রনদীপের বডি ট্রান্সফরমেশন প্রকৃতপক্ষেই কমেন্ডেবল ছিল। দালবীরের চরিত্রে ঐশ্বরিয়া যেন সেই পুরোনো ঝলক ছড়াচ্ছিলেন। এছাড়াও সারবজিতের স্ত্রীর ভূমিকার রিচা চাড্ডার অভিনয় প্রশংসার দাবী রাখে। যদিও মুভির গল্প কিছুটা ধীরে এগিয়েছে তথাপি সবমিলিয়ে “Sarbjit” গুণমান বিচারে দর্শনীয় একটি মুভি।

৪ দিনের সফরে ইতালির উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

eyenewsbd.com

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) সম্মেলনে যোগ দিতে ৪ দিনের সফরে ইতালির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ  হাসিনা।
রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট রোমের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য, তিনবাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইফাদের প্রেসিডেন্ট গিলবার্ট এফহুন গবোর আমন্ত্রণে ১৩ ফেব্রুয়ারি পরিচালনাপর্ষদের ৮১তম বার্ষিক অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
এছাড়া, বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধানধর্ম গুরুপোপফ্রান্সিসের আমন্ত্রণে শেখ হাসিনা ভ্যাটিকানসিটিও সফর করবেন। কর্মসূচি শেষে আগামী ১৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়ে